২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি সম্পদ জব্দ

মাকির্ন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্ট দেশটিতে ফিলিস্তিন কর্তৃপক্ষের মালিকানাধীন সকল সম্পদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 11:56 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

১৯৯৬ সালে ফিলিস্তিনি হামাস জঙ্গিদের গুলিতে নিহত ইহুদি দম্পতির আত্মীয় পরিজনকে এখনো ক্ষতিপূরণ প্রদানে ব্যার্থ হবার পর রোড আইল্যান্ডের আদালত এই নির্দেশ দিলেন।

মার্কিন নাগরিক হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাস উভয়কেই এই ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছিলেন। ওয়াশিংটনস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, এই আদেশ তার কার্যালয়কে নিশ্চল করে দিয়েছে। ১৯৯৬ সালে মার্কিন নাগরিক ইয়ারন উনগার ও তার ইসরাইলি স্ত্রী ওয়েস্ট ব্যাংকের নিকটস্থ একটি বিয়ের আসর থেকে গাড়িতে ফেরার পথে জঙ্গিদের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য তিন হামাস জঙ্গির জেলও হয়।

হামাস জঙ্গিদের হাতে নিহত মার্কিন নাগরিকদের আত্মীয় স্বজন রোড আইল্যান্ডের আদালতে যে মামলা দায়ের করেন।