২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বিস্ফোরণে ৪ জন নিহত

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে বুধবার ভোরে এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2005, 12:21 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশ জানায়, রাত একটায় ফুজিয়ান প্রদেশের হুয়াংতিয়ান গ্রামে একটি ভবনে রাখা অবৈধ বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই একজন এবং বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

প্রকট শব্দে বিস্ফোরণে আশপাশের ছয়টি ভবনের বেশ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।