২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমানের কারাগার থেকে ১ হাজার পাকিস্তানি নাগরিকের মুক্তিলাভ

ওমানে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ১ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 02:43 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

তারা ওমানের বিভিন্ন জেলে দীর্ঘদিন যাবত কারাভোগ করছিলো। পাকিস্তানের মানবাধিকার সংগঠন আনসার বার্নি ওয়েলফেয়ার ট্রাস্ট ইন্টারন্যাশনাল মঙ্গলবার একথা জানায়।

আনসার বার্নির ভাইস প্রেসিডেন্ট সরিম জানান, এরা প্রতারক ও আদম ব্যবসায়ীদের খপ্পরে পড়ে ভালো চাকরির আশায় ইরান হয়ে ওমানে যায়।

তিনি আরও জানান, পাকিস্তানি দূতাবাস এদেরকে ওমানের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে সহযোগিতা করে। আনসার বার্নি ওয়েলফেয়ার ট্রাস্ট মুক্তিপ্রাপ্তদেরকে খাদ্য, পানি এবং ভ্রমণ খরচ দিয়ে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।