জাপানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মহিলার আত্মহত্যা চেষ্টা
জাপানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মঙ্গলবার একজন জাপানি মাহিলা আত্মহত্যার চেষ্টা করেছে।
গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে সে ছুরি দিয়ে গলা চিরে ফেলার চেষ্টা করে।
কব্জি এবং পেটে ছুরি ঢোকানোর পর আশংকাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জঙ্গি আল কায়দা নেটওয়ার্ক কোনও এশীয় শহরে হামলা করতে পারে, এরকম সতর্কতার ফলে জাপানে গৃহীত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এবং সাধারণ নির্বাচনের প্রচারণা অভিযানের শুরুতে এ ঘটনা ঘটল।
প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির বাসভবন ও কার্যালযের গেটের ঠিক সামনে এ ঘটনা ঘটে। তবে ওই মহিলাটির গাড়ির ভেতরের কাগজপত্র দেখে, তিনি যে কোইজুমি কোয়ালিশনের বিরোধী তা স্পষ্ট হয়েছে। তবে পুলিশ এটাকে আত্মহত্যার প্রচেষ্টা বলেই মনে করছে।
