২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ট্রাফিক আইন অমান্যকারীদের জন্য বিশেষ ছাড়

মালয়েশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সেদেশের পুলিশ ট্রাফিক আইন অমান্যকারীদের জরিমানা প্রদানে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2005, 02:07 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

এ ছাড়ের আওতায় আইন ভঙ্গকারীরা মোট জরিমানার শতকরা ৫০ ভাগ প্রদান করলেই তারা সব ধরনের ঝামেলা থেকে মুক্তি পাবেন।

ন্যাশনাল পুলিশ প্রধান গিংকোই সিমেন বলেন, মঙ্গলবার থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত তারা এ সুযোগ পাবেন।

ট্রাফিক পুলিশ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে গত জুন মাস থেকে ব্যাপক অভিযান শুরু করে। সাত লাখ ৫০ হাজার আইন অমান্যকারীদেরকে ধরতে মালয়েশিয়ায় প্রায় এক হাজার পুলিশ মোতায়েন রয়েছে।