হার্টের অপারেশনের আগে এ্যাসপিরিন সুফল দেয়
হার্টের বাইপাস সার্জারির আগে এ্যাসপিরিন সেবন করলে রোগীদের দ্রুত আরোগ্য লাভ এবং শরীর সুস্থ্য রাখতে সাহায্য করে বলে সোমবার এক গবেষণার ফলাফলে জানা গেছে।
জার্নাল সার্ক্যুলেশনে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়, অপারেশনের আগে রক্তপাতের আশংকা করে সার্জনরা হৃদ রোগে আক্রান্তদের এ্যাসপিরিন খেতে নিষেধ করে থাকেন। কিন্ত বর্তমান গবেষণার ফলাফলে এ্যাসপিরিন খাওয়ার নিশ্চয়তা দিচ্ছেন গবেষকরা।
রচেস্টারের মেয়ো ক্লিনিকের কার্ডিওলজিস্ট এবং গবেষক ড. স্কট রাইট বলেন, এ্যাসপিরিন রক্ত জমাট বাঁধা রোধ করে। এর ফলে ধমনীর সরুপথে রক্ত প্রবাহে কোন বাধা সৃষ্টি করেনা এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনাও কমে আসে।
২০০০, ২০০১ ও ২০০২ সালে হার্ট বাইপাস সার্জারি করা ১,৬৩৬ জনের উপর সমীক্ষা চালিয়ে গবেষকরা দেখতে পান, অপারেশনের আগে এ্যাসপিরিন ব্যবহারকারীরা অপেক্ষাকৃত ভাল আছেন এবং এ্যাসপিরিন নেওয়ার ফলে অভ্যন্তরীণ অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকিও কমে গেছে।
