যুক্তরাষ্ট্রের উপকূলে হ্যারিকেন ক্যাটরিনার আঘাত, ৫৫ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসা হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শুধুমাত্র হ্যারিসন কাউন্টিতেই ৫০ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনগুলোর মধ্যে এবং পানির নীচে আরও অনেকের প্রাণহানির আশংকা করছেন। হ্যারিকেনটির গতিবেগ ছিল ঘন্টায় ২৩৩ কিলোমিটার।
সমুদ্রসমতলের চে’ নিচু শহর নিউ অরলিন্সে শক্তিশালী ক্যাটরিনা তবে শেষ মূহুর্তে মিসিসিপির উপর ভেঙে পড়েছে এর জলের তোড়। নিউ অরলিন্সে ছাদের ওপর অসহায় অবস্থায় অটকে অছে প্রায় ২০০ লোক। নিউ অরলিন্স মেয়র রে ন্যাগিন ডব্লিউ ডব্লিউ টিভি তে বলেছেন, অনেক মৃতদেহ পানিতে ভাসছে । আশপাশের প্লাবিত এলাকাগুলোতে আনেক মানুষকে উদ্ধারকর্মীরা পানির মধ্য থেকে উদ্ধার করতে পারেনি। নিউ অরলিন্সের কোমল্যান্ড সিকিউরিটি চিফ, টেরি এবার্ট শহর ত্যাগের নির্দেশ অমান্যকারী লোকদের উদ্দেশে বলেন,তাদের অনেকের জন্যে এটা ছিল জীবনের শেষ রাত।
আলবামা, লুসিয়ানা, এবং মিসিসিপির গভর্নররা উদ্ধার অভিযানের ওপর গুরুত্ম দিচ্ছেন। লুসিয়ানার গভর্নর ক্যালিন ব্ল্যাংকো বলেছেন, প্রাণহাণি যাতে কম হয় সেজন্য আমরা প্রার্থনা করছি। কিন্তু মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।
ক্যাটরিনার আঘাতে মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে কমপক্ষে দুটি তেল ক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞদর ধারণা, প্রলয়ঙ্কারি এই ঝড় বীমাকারীদের ২৬ শ’ডলার ক্ষতির সম্মুখীন করবে।
হোয়াইট হাউস মুখপাত্র স্কট ম্যাকক্লিন গণমাধ্যমগুলোকে জানান, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ অ্যারিজোনাগামী এয়ার ফোর্স ওয়ানকে ফেডারেল অর্থ দিয়ে দুর্যেগ মোকাবেলার অনুমোদন দিয়েছেন।
