২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-রাশিয়া সামরিক মহড়া পর্যবেক্ষণে তাইওয়ানের গোয়েন্দা বিমান

প্রথমবারের মতো চীন-রাশিয়া যৌথ সামরিক মহড়া গত ১৪-২২ আগস্ট চীনের সানডঙ উপদ্বীপ এবং তার নিকটবর্তী সমুদ্রে অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 02:23 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

উভয় দেশ থেকে প্রায় ১০ হাজার সেনা সদস্য এই মহড়ায় অংশ নেয়। আর এ মহড়ার মাত্রা পর্যবেক্ষণের জন্য গত সপ্তাহে তাইওয়ানের একটি গোয়েন্দা বিমান জাপানের ওকিনায়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে উড়ে যায়। শত্রুপক্ষের ইলেকট্রনিক যন্ত্রপাতিকে ফাঁকি দিতে বিমানটি সক্ষম হয়েছে বলে সোমবার ইউনাইটেড ডেইলি জানিয়েছে।

পত্রিকাটি জানায়, ‘১৯৭৯ সালে চীনকে স্বীকৃতি দিতে গিয়ে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পন্ন বিচ্ছিন্ন করার পর এবারই প্রথম তাইওয়ানের একটি যুদ্ধবিমান জাপানের মাটিতে এবং ওকিনায়ার মার্কিন সামরিক ঘাঁটিতে অবতরণ করার সুযোগ পায়।’

অবশ্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিও চিই চিয়েন ঘটনার সত্যতা স্বীকার করেননি।

চীন বলছে রাশিয়ার সাথে সামরিক সহযোগিতার উন্নয়নের জন্যই এই সামরিক অভিযান চালানো হয়। কিন্ত তাইপের স্বাধীনতার দাবীকে উপেক্ষা এবং হুমকি প্রদানের জন্যই চীন এই সামরিক মহড়ার আয়োজন করেছিল বলে তাইওয়ান বিশ্বাস করে।