২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিচারকদের অস্ত্র ব্যবহারের অনুমতি

ইরান সরকার সেদেশের বিচারকদের আত্মরক্ষার তাগিদে অস্ত্র বহন এবং অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 12:02 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সম্প্রতি দেশটির একজন বিচারক বন্দুকধারীদের গুলিতে নিহত হওয়ার পর সরকার এ পদক্ষেপ নেয়।

মোহাম্মদ রেজা আঘাজাহাদ রাজধানীতে তার বাসার বাইরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তিনি পশ্চিম তেহরানের জমি ও সম্পদ নিয়ে দুর্নীতি সংক্রান্ত একটি মামলার বিচার কাজে নিয়োজিত ছিলেন। ইরানে এক মাস আগে মোটর সাইকেল আরোহী একদল সন্ত্রাসী আরেক জন বিচারককে গুলি করে হত্যা করে। হাসান মোঘাদ্দাস ইরানের একজন প্রখ্যাত বিচারপতি ছিলেন। তিনি ইরানের রাজনৈতিক মামলা ছাড়াও মানবাধিকার সংক্রান্ত মামলাগুলোর দায়িত্বে ছিলেন। এছাড়া আরেকজন বিচারপতিকে সন্ত্রাসীরা এসিড ছুড়ে মুখ ঝলসে দিয়েছে।

নব্বই দশকে ইরানের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ এমকেও বেশ কয়েকজন বিচারককে হত্যা করেছিলো।