২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ধূমপান বিরোধী আইন হচ্ছে

চীনে বিশ্বের সবচে’ বেশি লোক ধূমপান করে। এখানে ধূমপানজনিত মৃত্যুর হারও অনেক বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2005, 11:45 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

আর তাই চীন ধূমপান জনিত মৃত্যুর হার কমাতে ধূমপান বিরোধী একটি আইন কার্যকর করতে যাচ্ছে। এ জন্য তারা একটি আন্তর্জাতিক চুক্তিতেও স্বাক্ষর করেছে।

চীনের একজন শীর্ষ স্থানীয় আইন প্রণেতা জানিয়েছেন, তামাকের সকল ধরনের ভেন্ডিং মেশিন নিষিদ্ধ ঘোষণা করা হবে। এ আইন হংহং এমনকি ম্যাকাওয়েতেও বলবৎ করা হবে। চীনে ৩শ ৫০ মিলিয়ন লোক ধূমপান করে থাকে। যা মোট জনসংখ্যার শতকরা ৩৬ ভাগ।

চীনের ধূমপান বিরোধী একটি প্রতিষ্ঠানের তথ্য মতে, প্রতিবছর এক দশমিক দুই মিলিয়ন লোক ধূমপানজনিত রোগে মারা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, চীনে চারভাগের মধ্যে একভাগ লোক ধূমপানজনিত রোগে মারা যায়। দেশটিতে ২০০৩ সালে এক হাজার সাতশ’ ৯৮ বিলিয়ন সিগারেট বিক্রি হয়েছে।

চীনের ওই কর্মকর্তারা জানান, তারা দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্যোবাকো কন্ট্রোল কনভেনশনে গৃহীত আইন বাস্তবায়ন করবে। ইতোমধ্যে চীনের মত প্রায় ৪০টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।