২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলের ব্যস্ততম বাস স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন আহত

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরসেবার একটি বাসস্টেশনে রোববার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 02:08 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন আত্মঘাতী বোমা বহনকারীকে নিরাপত্তা বাহিনী বাসে উঠতে বাধা দেওয়ার পর পরই বোমাটি বিস্ফোরিত হয়।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। ইসরাইল গাজা এলাকা থেকে ইহুদি বসতি প্রত্যাহারের পর এটাই প্রথম বোমা হামলা। তিনদিন আগে ইসরাইলি নিরাপত্তা বাহিনী পাঁচ ফিলিস্তিনিকে হত্যার পর ফিলিস্তিনের জঙ্গিবাদী সংগঠন ইসলামিক জিহাদ ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে।

হামাস জানিয়েছে, গাজা এলাকা থেকে ইহুদি বসতি প্রত্যাহারের পরও ইসরাইলের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।