ফিলিপাইনের ফেরিতে বোমা বিস্ফোরণ, আহত ৩০
ফিলিপাইনের উত্তরাঞ্চলে একটি ফেরিতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
এদের মধ্যে নয়জন শিশু রয়েছে। বাসিলান দ্বীপে লামিটানে একটি যাত্রীবাহী ফেরিতে বোমাটি বিস্ফোরিত হয়।
বাসিলান দ্বীপের সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইমান্ডু ফেরার বলেন, রোববার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ফেরির ক্যান্টিন থেকে একটি হাত বোমার বিস্ফোরণ ঘটে। বোমাটি বিস্ফোরিত হওয়ার পর ফেরিতে আগুন ছড়িয়ে পড়ে। সেনা ও দমকল বাহিনী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
বোমা বিস্ফোরণের জন্য মুসলিম বিদ্রোহী গ্রুপ আবু সায়াফকে দায়ি করা হচ্ছে। তবে কোন গ্রুপই বোমা হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি। এর আগে চলতি মাসের প্রথম দিকে বন্দর শহর জাম্বুয়াঙ্গায় আরো দুটি বোমার বিস্ফোরণ ঘটে।
সেনাবাহিনী জানায়, আবু সায়াফ গ্রুপের সাথে আল-কায়দা সংশ্লিষ্ট রয়েছে।
