পেইন কিলার পেপটিক আলসার জনিত রক্তক্ষরণে বিরূপ প্রভাব ফেলতে পারে
ব্যথানাশক ওষুধ ইবুপ্রোফিনের মাধ্যমে গ্যাস্ট্রোইনটেসটিনাল রক্তক্ষরণ জনিত কারণে এক তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয় বলে স্পেনের একটি গবেষণায় জানা গেছে।
জারাগোজার ইউনিভার্সিটি হসপিটালের ড. অ্যাঞ্জেল লানাস ও তার সহযোগীরা ২৬টি স্প্যানিশ হাসপাতালে পেপটিক আলসার ও আলসারজনিত রোগে আক্রান্ত রোগীদের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য খুঁজে পান।
আমেরিকান জার্নাল অব গ্যাস্ট্রোয়েনটেরোলজিতে গবেষণায় প্রাপ্ত ফলাফল প্রকাশ করে এক প্রতিবেদনে বলা হয়, গ্যাস্ট্রোয়েনটেসটিনাল রক্তজনিত কারণে আট হাজার ১০ জন গুরুতর অবস্থায় রয়েছে এবং এই রোগে ভুগে মৃত্যুর হার পাঁচ দশমিক সাত শতাংশ। প্রতিবেদনে আরও বলা হয়, এনএসএআইডি এবং অ্যাসপিরিন ব্যবহারের ফলে জটিলতা, এমনকি মৃত্যু হার বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক তিন শতাংশ। গবেষক দল আরও লক্ষ্য করেন, ৬০ বছর বয়স্ক ব্যক্তিদের ৯০ শতাংশই এ কারণে মৃত্যুবরণ করে থাকেন। স্পেনের সাধারণ মানুষের মধ্যে অ্যাসপিরিন এবং এনএসএআইডি ব্যবহারের ফলাফল জানতে লানার দল স্প্যানিশ ন্যাশনাল হেলথ সিস্টেমের ১৯৭টি হাসপাতাল প্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে দেখা যায়, প্রতি মিলিয়ন ভুক্তভোগীর মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সীরাই বেশি। আর এ কারণে প্রতি এক লাখে মারা যায় ১৫ জন।
এসবের ভিত্তিতে বোঝা যাচ্ছে, ব্যথানাশের জন্য আরও নতুন ও উন্নত বিকল্প চিকিৎসা পদ্ধতি প্রয়োজন।
