২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখন থেকে বিবিসির প্রোগ্রামগুলো ডাউনলোড করা যাবে

দ্য ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য নতুন একটি সেবা দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 11:26 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এখন থেকে ইন্টারনেট ব্যবহারকারীররা গত এক সপ্তাহের যে কোনও প্রোগ্রাম ডাউনলোড করতে পারবেন। এর আগে বিবিসির প্রোগ্রামগুলো শুধু শোনা যেত কিন্তু ডাউনলোড করা যেত না।

বিবিসির মহাপরিচালক মার্ক থমসন এডিনবার্গ ইন্টারন্যাশনাল টেলিভিশন ফেস্টিভ্যালে শনিবার একথা বলেন। নতুন প্রোগ্রামটির নাম হবে ‘ মাই বিবিসি প্লেয়ার’। ২০০৬ সালে নতুন প্রোগামটি চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিবিসির মহাপরিচালক থমসন বলেন, এর ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা বিগত সাতদিনে বিবিসি টেলিভিশন ও রেডিও যেসব অনুষ্ঠান প্রচার করেছে তা ডাউনলোড করতে পারবেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্রডকাস্টার হিসেবে বিবিসির কোন প্রোগ্রামগুলো ডাউনলোড করা যাবে এবং এক্ষেত্রে সরকারের অনুমোদন লাগবে কিনা তাও তিনি উল্লেখ করেননি। এছাড়া বিবিসির এসব প্রোগ্রাম ডাউনলোড করতে ইন্টারনেট ব্যবহারকারীকে কোন ধরনের ফি দিতে হবে কিছু উল্লেখ করেননি থমসন।

থমসন আরও বলেন, বিবিসির ট্রাডিশনাল ফর্ম অনুযায়ী এ পরিকল্পনাটি বাস্তবায়নের চিন্তাভাবনা রয়েছে।