২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আড্ডা মানুষকে পরিশুদ্ধ ও পরিণত করে

আড্ডা মানুষকে পরিশুদ্ধ করে ও সেই সাথে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে গড়ে তোলে। মানুষের আচরণ সম্পর্কিত এক গবেষনার পর সম্প্রতি গবেষকরা এ কথা জানিয়েছেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 10:53 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

মানুষের আচরণ সম্পর্কিত এক গবেষণার পর নিউইয়র্কের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ কেভিন নিফেন এবং স্টেট বিশ্ববিদ্যালয়ের ডেভিড এস উইলসন এক গবেষনাপত্রে এ তথ্য প্রকাশ করেছেন। ১৮ মাস ধরে পরিচালিত এ গবেষণার প্রতিবেদনে বলা হয়, বন্ধুত্ব মানুষের সম্পর্ককে পরিণত করে। মানুষকে সবকিছু নিয়ে অন্যদের সাথে ভাগাভাগি করতে শেখায় বন্ধুত্ব।

গবেষণায় আরো বলা হয়, আড্ডা পরষ্পরের সাথে সম্পর্কোন্নয়নে প্রধান ভূমিকা রাখে। প্রতিবেদনে আরও বলা হয়, মানব সভ্যতা যতদিনের আড্ডাও ঠিক ততদিনেরই পুরোনো। এতে বলা হয়, একজন খারাপ আচরণের বা বদ স্বভাবের লোক আড্ডার মাধ্যমে নিজেকে বদলে ফেলতে পারে। তাছাড়া আড্ডা একজন মানুষকে অধিকতর নৈতিক হতেও সহায়তা করে।

প্রতিবেদনে বলা হয়, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার পর কারো আফসোস করার কিছু নেই। কারণ এ সময়টাই একদিন আপনাকে পরিশীলিত এবং পরিণত মানুষ করে তুলবে।