২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যক্ষ্মা প্রতিরোধে আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রীদের ‘স্টেট ইমার্জেন্সি’ ঘোষণা

আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রীরা শুক্রবার ওই মহাদেশে যক্ষ্মা রোগকে স্টেট ইমার্জেন্সি ঘোষণা করে এ রোগ প্রতিরোধে অঙ্গীকারাবদ্ধ হন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 01:50 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

এ মহাদেশের ৪০টি দেশের স্বাস্থ্য মন্ত্রীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৫৫তম অধিবেশনে এ সিদ্ধান্ত নেন।

খুব শিগগিরই যক্ষা বিরোধী প্রচারণায় নামার ঘোষণা দিয়ে শুক্রবার মোজাম্বিকে আয়োজিত সপ্তাহব্যাপী এ সভার সমাপ্তি ঘটে।

বিশ্বে এইচআইভি/এইডসের পর মর‌্যণব্যধি হিসেবে দ্বিতীয় অবস্থানেই রয়েছে যক্ষা। বিশ্বের প্রায় নয় লাখ মানুষ এ রোগে ভুগছে।

আফ্রিকার শতকরা ২৫ জন এই রোগে ভুগছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৯০ সাল থেকে সাব-সাহারান আফ্রিকায় নতুন করে যক্ষা রোগীর সংখ্যা প্রায় চারগুণ বেড়েছে। প্রতি বছর যক্ষাক্রান্ত হয়ে মারা যাচ্ছে প্রায় পাঁচ লাখ লোক।

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাও দুরারোগ্য এই রোগে ভুগছেন। নোবেল বিজয়ী যক্ষাক্রান্ত আর্চবিশপ ডেসমন্ড টুটু স্বাস্থ্যমন্ত্রীদের এ ধরণের সিদ্ধান্তের প্রশংসা করে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

২০০৬-০৭ সালের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত এ কার্যক্রমের জন্য দুই দশমিক দুই কোটি মার্কিন ডলার বাজেট রাখা হয়েছে।