২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের দুষ্প্রাপ্য ভিডিও টেপ প্রকাশ

ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস ইসরাইলি সেনাদের নজর থেকে ১২ বছরেরও বেশি সময় ধরে পালিয়ে থাকা বোমাপ্রস্তুতকারী মোহাম্মেদ দিফ-এর একটি দু®প্রাপ্য ভিডিও টেপ প্রকাশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 01:32 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

ভিডিও টেপে দিফ গাজা উপত্যকা থেকে ইসরাইলি বসতি প্রত্যাহারকে তাদের সশস্ত্র প্রতিরোধের বিজয় হিসেবে বর্ণনা করেছেন এবং অস্ত্র ত্যাগের আহবান প্রত্যাখ্যান করেছেন। একইসঙ্গে বিশ্ব মানচিত্র থেকে ইহুদি রাষ্ট্রটিকে মুছে না ফেলা পর্যন্ত হামলা চলবেই বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচিত দিফ ইসরাইলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেশ কয়েক ডজন ইসরাইলিকে হত্যার অভিযোগ রয়েছে।

ইসরাইলি সেনাদের হাত থেকে পর পর তিনটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া এই ফিলিস্তিনি জঙ্গি ১৯৯২ সাল থেকে আন্ডারগ্রাউন্ড জীবন যাপন করছেন। তাকে হত্যার জন্য পরিচালিত ২০০২ সালের মিসাইল হামলায় তিনি একটি চোখ হারান।

দিফ বেশ কয়েক বছর জনসম্মুখে আসেননি বলে জনশ্রুতি রয়েছে। তার সর্বশেষ ফটোগ্রাফটিও ১৯৮০ সালের।

ভিডিও টেপটিতে চেয়ারে বসে কালো শার্ট পরিহিত দিফকে হাত দুলিয়ে ভারি কন্ঠে কথা বলতে দেখা যায়।