২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ সংক্রান্ত সিআইএ রিপোর্টে ডজনেরও বেশি কর্মকর্তা সমালোচিত: নিউইয়র্ক টাইমস

১১ সেপ্টেম্বর হামলার আগে সিআইএ’র ভূমিকা নিয়ে এজেন্সিটির একজন ইনসপেক্টর জেনারেলের দেওয়া দীর্ঘ প্রতীক্ষিত রিপোর্টে সাবেক এবং বর্তমান ১২ জনেরও বেশি সিআইএ কর্মকর্তার বিশদ সমালোচনা করা হয়েছ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 12:02 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শুক্রবার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এই হাই ক্লাসিফাইড রিপোর্র্টে সাবেক সিঅইএ ডিরেক্টর জর্জ টেনেট-এর বিরুদ্ধে জোরালো ভাষায় সমালোচনা করা হয়েছে। ‘আমরা যুদ্ধ করছি’ একথা বলার পরও ২০০১ সালের আগের ক’বছরে আল কায়েদার ব্যাপারে কৌশলগত পরিকল্পনা উদ্ভাবন ও কার্যকরকরণে ব্যর্থতার দায়ে জর্জ টেনেট তিরস্কৃত হন। নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বর্তা সংস্থাগুলো একথা জানায়।

তিন বছর আগে কংগ্রেসের অনুরোধকৃত রিপোর্টটি বুধবার সিনেট এবং হাউস ইন্টিলিজেন্স কমিটিতে পাঠিয়েছেন বর্তমান সিআাইএ ডিরেক্টর পোর্টার গ্রস। রিপোর্টটির প্রস্তুতকরণ ও পূর্বেকার খসড়াগুলো বেশ কয়েক দফা ব্যর্থতার দায়ে জনসমালোচনার চাপ বহনকারী এবং অবরোধকৃত সিআইএ’র প্রতি শক্তিশালী আবেগ উস্কে দিয়েছে।

রিপের্টে সিআইএ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। তবে সাবেক সিআইএ প্রধান টেনেট এবং আবসরপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাদের কঠোর তিরষ্কারপত্র পাঠানো হতে পারে বলে কর্মকর্তারা জানান।

মহাপরিচালক পদে সাত বছর দায়িত্ব পালনের পর ২০০৪ সালে টেনেট সেন্ট্রাল ইন্টিলিজেন্স অব আমেরিকা-–সিআইএ-থেকে অবসর নেন। রিপোর্টে সমালোচিত অন্যান্যরা হলেন এজেন্সির অপারেশন বিষয়ক সাবেক উপ নির্বাহী জেমস প্যাভিট এবং কাউন্টার টেরোরিস্ট সেন্টার-এর সাবেক পরিচালক কফার ব্ল্যাক।