২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় হারিকেন, নিহত ৭

দক্ষিণ ফ্লোরিডায় হারিকেন ক্যাটরিনার প্রচণ্ড আঘাতে সাতজন নিহত হয়েছে। প্রদেশের ১৪ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় রয়েছে। ঘন্টায় ১৬১ কিলোমিটার বেগে মেক্সিকো উপসাগরের দিকে ধাবিত হচ্ছে হারিকেনটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2005, 10:09 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

সপ্তাহ শেষে তা উপসাগরীয় উপকূলে আঘাত হানার আগে আরও শক্তিশালী আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লোরিডায় এর আগেও পাঁচবার শক্তিশালী হারিকেন আঘাত হানে। প্রথমে ঘন্টায় ১৩ কিলোমিটার বেগে ফ্লোরিডার উত্তর-পশ্চিমে এবং লুসিয়ানায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হয়েছিল।

গাছের চাপা পড়ে চারজন নিহত হয়েছে বলে জানা গেছে। মিয়ামিতে দু’জন নৌকাডুবিতে এবং একজন বন্যার পানিতে ডুবে মারা যায়।

প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মিয়ামির আন্তর্জাতিক বিমান বন্দরটি আবার চালু করা হয়েছে।

ফ্লোরিডা গর্ভনর জেব বুশ হারিকেন আঘাতের ব্যাপারে পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য বলেন। এ ব্যাপারে তিনি অঙ্গরাজ্যের কাছে সাহায্যের আবেদন করেছেন বলে জানান।

বৃহস্পতিবার রাতে ফ্লোরিডার ব্রোয়ার্ড কান্ট্রির উপকূলে ক্যাটরিনার আঘাতে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।