জাপানে ধুমপায়ীদের জন্য এবার ৫ কেজি ওজনের স্বর্ণের বার
জাপানে প্রতিনিয়ত ধুমপায়ীদের সংখ্যা হ্রাস পাওয়া দেশের একমাত্র সিগারেট উৎপাদনকারী কোম্পানি এবার ধুমপায়ীদের জন্য পুরস্কার হিসেবে স্বর্ণের বার, শীর্ষ ব্রান্ডের টেলিভিশন ও প্রেক্ষাগৃহে সিনেমা দেখার টিকিট উপহার দেয়ার ঘোষণা দিয়েছে।
সেপ্টেম্বর মাস থেকে সিগারেট কোম্পানিটির নতুন প্যাকেজ শুরু হবে বলে বৃহস্পতিবার কোম্পানির একজন মুখপাত্র জানিয়েছেন।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত সিগারেট কোম্পানি জাপান টোবাকো’র মুখপাত্র কেই কোরো জানান, স্মার্ট স্মোক প্যাকেজের আওতায় ভাগ্যবান ধুমপায়ীদের মধ্যে একজনকে আট মিলিয়ন ইয়েন (৭২,৫০০ মার্কিন ডলার) মূল্যের পাঁচ কিলোগ্রাম ওজনের স্বর্ণের বার উপহার দেওয়া হবে।
পরবর্তী ভাগ্যবান একশ’ ধুমপায়ী পাবেন ২৬ ইঞ্চি এলসিডি টেলিভিশন।
এছাড়া কোম্পানিটি ধুমপান-বান্ধব পরিবেশে ভাগ্যবান ধুমপায়ীদের মধ্যে থেকে ৭৫ দম্পতিকে বেছে নিয়ে হলিউডের মারদাঙ্গা চলচ্চিত্র সিন সিটি দেখার সুযোগ করে দেবে। জন সমাগমে জাপানে ধুমপান নিষিদ্ধ হওয়ার কারণে ১৯ সেপ্টেম্বর টোকিও’র যে প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি দেখানো হবে, সেখানে কুইজ বিজয়ীদেরকে ধুমপান করার সুযোগ দেওয়া হবে।
আবেদনকারী ধুমপায়ীদের কোম্পানির নতুন কম সুগন্ধযুক্ত সিগারেট সম্পর্কে একটি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে।
জাপান টোবাকোর গত অক্টোবরের সার্ভে অনুযায়ী, জাপানের ধুমপায়ীদের সংখ্যা কমে গিয়ে শতকরা ২৯ দশমিক চার ভাগে দাঁড়িয়েছে।
