চীনের প্রেসিডেন্ট হুজিন তাও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও আগামী ৫-১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো সফরে যাচ্ছেন।
দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, পারস্পরিক বিশ্বাস ও আস্থা অর্জন এবং সহযোগিতা বৃদ্ধিতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রী লি ঝাওজিং মন্তব্য করেন।
১৩ দিনের এই রাষ্ট্রীয় সফরে তিনি জাতিসংঘের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দেবেন। ১২২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ৫৮টি দেশের সরকারি প্রতিনিধিদল এ সম্মেলনে যোগ দিতে আসছেন।
পররাষ্ট্র মন্ত্রী লিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন এখন বেশ গুরুত্ব পাচ্ছে। জিনতাও’র যুক্তরাষ্ট্র সফরকালে অর্থনৈতিক অগ্রগতি, সন্ত্রাসবিরোধী অভিযান, সুশাসন, নিরস্ত্রীকরণ এবং উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে কার্যকরি আলোচনা করবেন। কৌশলগত এবং দীর্ঘমেয়াদী সর্ম্পকোন্নয়নে চীন আমেরিকার সাথে একত্রে কাজ করতে আগ্রহী। দু’ দেশের সুসর্ম্পক কেবল নিজেদেরই মৌলিক স্বার্থ সংরক্ষণ তা নয় বরং আঞ্চলিক এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে এর প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
