রোগীকে মোটা বলায় চিকিৎসক তিরস্কৃত
ওবেসিটি বা অতিরিক্ত ওজন কমাতে মার্কিনিদের প্রচেষ্টা ব্যাহত হয়েছে এক ব্যতিক্রমী ঘটনায়।
রোগীকে মোটা বলায় তিরস্কৃত হয়েছেন এক চিকিৎসক। নিউ হ্যাম্পশায়ারের ডাক্তার টেরি বেনেট তার রোগীকে শুধু বলেছিলেন, সে আতিরিক্ত মোটা এবং এটা তার শরীরের ক্ষতি করছে।
ডায়াবেটিস আক্রান্ত ওই রোগীর স্বামীও অতিরিক্ত ওজনের। স্ত্রীর আগেই তার মৃত্যু হতে পারে একথা বলায় বিপত্তি ঘটে। ওই মহিলা রাজ্য মেডিকেল কর্তৃপক্ষের কাছে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন।
ডাক্তার বেনেট মেডিকেল কর্তৃপক্ষের কাছ থেকে ভুল স্বীকারের নির্দেশ পেয়েছেন।
তবে এরমধ্যেই রোগীর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন এবং এটাই যথেষ্ঠ হবে বলে তিনি জানিয়েছেন ।
