২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে অগ্নিকাণ্ডে নিহত ১৬

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে শুক্রবার ভোরে এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। ফরাসি ফায়ার সার্ভিস এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2005, 08:52 AM

Updated : 26 Apr 2022, 06:02 PM

শুক্রবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত আহত হয়েছে ২২ জন।

নিহতদের সকলেই আফ্রিকার নাগরিক। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী নিকোলাস সারকোজি দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

এপ্রিলেও রাজধানীর একটি হোস্টেলে অপর এক অগ্নিকাণ্ডে ২৪ জন নিহত হয়েছিল।