২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার বৃদ্ধ দম্পতির বড় অংকের লটারি লাভ

কানাডার অটোয়ার ১০০ কিলোমিটার দক্ষিণের ছোট্ট শহর ব্রকভিলের একটি বৃদ্ধনিবাসে বসবাসরত এক বৃদ্ধ দম্পতি সাত দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের লটারি জিতে রাতারাতি ধনী বনে গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 12:23 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

৮৯ বছর বয়সী ভিক্টর ও থেলমা হাইস দম্পতি নিয়মিত সরকারি লটারির টিকেট কিনে থাকেন বলে ওনটারিও লটারি অ্যান্ড গেমিং কর্পোরেশন থেকে বলা হয়েছে। এর আগে এক হাজার ডলারের লটারি জিতলেও এবারই জিতেছেন বড় অংকের লটারিটি।

বিস্মিত দম্পতি লটারির অর্থ দিয়ে দামী গাড়ি কেনার কথা চিন্তা করেছেন। যদিও বৃদ্ধনিবাস ছেড়ে যাওয়ার ইচ্ছে তাদের কারোরই নেই।