২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতকরা ৬০ ভাগ চীনা নাগরিক জাপানকে অপছন্দ করে : জরিপ

শতকরা ৬২ দশমিক নয় ভাগ চীনা নাগরিক জাপান সম্পর্কে খুব বাজে ধারণা পোষণ করেন বলে সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 12:44 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করার অভিযোগে অধিকাংশ চীনা নাগরিক জাপানের প্রতি ক্ষুব্ধ। অপরদিকে দেখা গেছে, ৩৭ দশমিক নয়ভাগ জাপানি চীন সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে। চীনে সামরিক সহায়তা বাড়ানোর ফলে জাপান যথেষ্ট উদ্বিগ্ন।

প্রথমবারের মত জাপান ও চীনের সংবাদপত্র, শিক্ষাবিদ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ‘চীন-জাপান সম্পর্ক’ নিয়ে দুদেশের জনগণের প্রশ্নভিত্তিক জবাব গ্রহণ করে। টোকিও-বেইজিং ফোরাম মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করে।

চীনের শতকরা ৬৫ ভাগ নাগরিক মনে করেন, চীন-জাপান বাণিজ্য সম্পর্ক জোরদার হওয়া উচিত। কারণ বাণিজ্য সম্পর্ক জোরদার হলে দু’দেশই উপকৃত হবে। অপরদিকে ৫৯ ভাগ জাপানির ধারণা অঞ্চলভিত্তিক সহযোগিতার ক্ষেত্রে চীন-জাপান সম্পর্ক বাড়ানো উচিত।

জনমত জরিপে বলা হয়, খুব অল্প সংখ্যক জাপানি নাগরিক জাপান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারের চেয়ে চীন-জাপান সম্পর্ক জোরদারে বেশি আগ্রহী।