ক্যান্সারের ঝুঁকি কমায় অ্যাসপ্রিন
নিয়মিত দশ বছর অ্যাসপ্রিন বা এ জাতীয় ব্যাথানাশক ওষুধ সেবন অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমায়। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে ।
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৮২,৯১১ জন মহিলার ওপর ২০ বছর ধরে পরিচালিত গবেষণায় এই তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। সপ্তাহে দুটি বা তার বেশি অ্যাসপ্রিন বা অন্যান্য পেইনকিলার সেবনকারীরা অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকটা রেহাই পেয়েছেন বলে গবেষণায় জানা গেছে। অবশ্য অ্যাসপ্রিনের ওই মাত্রা গাট ব্লিড বা অন্ত্রে রক্তক্ষরণ বাড়ানোর জন্য যথেষ্ট এবং এ ঝুঁকি কমাতে আরো প্রয়োজন।
নিয়মিত অ্যাসপ্রিন সেবন কলোরেকটাল অ্যাডিনমাস নামের মৃদু বা ওয়েল টিউমারের ঝুঁকি হ্রাস করে , এটা আগেই জানা ছিল। কিন্তু যারা নিযমিত অ্যাসপ্রিন সেবন করেননি তাদের তুলনায় নিয়মিত সেবনকারীরা অন্ত্র ক্যান্সারের ক্ষেত্রে ২৩% ঝুঁকিমুক্ত। তবে টানা ১০ বছর ব্যাবহার ছাড়া এ সুফল আসে না বলে গবেষণার ফলাফলে জানা গেছে।
যেসব মহিলারা একেবারেই আ্যাসপ্রিন খাননি তাদের তুলনায় যারা শূণ্য দশমিক পাঁচ বা এক দশমিক পাঁচ মানের ট্যাবলেট প্রতি সপ্তাহে খেয়েছেন, তাদের ক্যান্সার ঝুঁকি ১০% বেশি। কিন্তু, সপ্তাহে দুই থেতে পাঁচটি ট্যাবলেট সেবনকারীদের ক্ষেত্রে এই ঝুঁকি ১১% কম, ছয় থেকে ১৪টি ট্যাবলেট সেবনকারীদের ক্ষেত্রে ২২% কম এবং ১৪টির বেশি অ্যাসপ্রিন সেবনকারীদের ঝুঁকি ৩২% কম।
পরিচালক ড. অ্যান্ড্রু চ্যানের অধীনে কর্মরত গবেষকরা বলেছেন, কন্সার প্রতিরোধে আমাদের গবেষণাটি অ্যাসপ্রিনের সম্ভাব্য ভূমিকাকে সমর্থন করে। তবে অধিক মাত্রায় অ্যাসপ্রিন গ্রহণে গ্যাসট্রোইনটেসটিন্যাল ব্লিডিং-এর মত পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বলে গবেষকরা সতর্ক করে দিয়েছেন।
