পেরুভিয়ান জঙ্গলে বিমান বিধ্বস্ত, নিহত ৭০
পেরুর আমাজন জঙ্গলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৭০ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে।
রাজধানী লিমা থেকে পিউকালপা শহরের দিকে যাত্রা করা বিমানটির ৯৩ জন যাত্রীর মধ্যে মাত্র ২০ থেকে ৩০ জন যাত্রী ও সাতজন বিমান ক্রু প্রাণে বেঁচে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,খারাপ আবহাওয়ার কারণে বোয়িং ৭৩৭-২০০ বিমানটি দুর্ঘটনায় পতিত হবার আগে পিউকালপা বিমান বন্দরে জরুরি অবতরনের চেষ্টা করে।
দুর্ঘটনা-কবলিত বিমানটির কর্তৃপক্ষ দ্য টান্স এয়ারলাইন্স জানিয়েছে, পাইলট আমাজন বনের একটি রাস্তায় জরুরি অবতরনের চেষ্টা করেছিল।
উদ্ধারকর্মীরা জানান, নিহতদের মধ্যে বেশ নারী ও শিশু রয়েছে। অনেকে বিধ্বস্ত বিমানের ভিতরেই আটকে রয়েছে।
এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তারা জানিয়েছেন, পিউকালপা বিমান বন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।
