২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার অপরাধ নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে মার্কিন নিরাপত্তা বাহিনী

মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ, মাদক, অস্ত্র, নকল সিগারেট ছড়িয়ে দিতে চেষ্টারত এশিয়া-ভিত্তিক অপরাধ নেটওয়ার্ক নিরাপত্তা বাহিনী গুড়িয়ে দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মার্কিন কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত এর সাথে জড়িত থাকার অভিযোগে ৫৯ জন সন্দেহভাজনকে আটক করেছে।

সরকারি কৌসুলি ক্রিস্টোফার ক্রিস্টি সোমবার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪২ জনকে নিউ জার্সির আটলান্টা সিটির একটি ইয়ট থেকে আটক করা হয়েছে।

মার্কিন ও কানাডার গোয়েন্দারা সাড়ে চার বছরের অভিযান শেষে অপরাধ নেটওয়ার্কটিকে ধ্বংস করতে সমর্থ হল। কর্মকর্তারা জানিয়েছেন, নকল সিগারেটগুলো চীনে তৈরি হয়েছে।

মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, গোয়েন্দা সংস্থার সদস্যরা আটককৃত ব্যক্তিদের নিকট থেকে চার মিলিয়ন মার্কিন ডলার, ৫০০ গ্রাম স্বচ্ছ মিথামফেটামিন এবং ৩৬,০০০ পিল উদ্ধার করেছে।

ভারপ্রাপ্ত সহকারি এটর্নি জেনারেল জন রিক্টার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, রকেট লাঞ্চার ও কয়েক মিলিয়ন নকল সিগারেট আমদানি ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনার সাথে কোন সন্ত্রাসবাদী সংগঠন জড়িত কিনা সে বিষয়ে নিশ্চিত করে কোন কিছু জানাতে পারেননি রিক্টার।