২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কুমিরের মাংস রফতানি করবে থাইল্যান্ড

চীনা কর্তৃপক্ষ সরীসৃপ জাতীয় প্রাণী আমদানীতে আগ্রহ প্রকাশ করায় থাইল্যান্ড প্রতি বছর ৭০ কোটি বাথ (১৭ লাখ ডলার) মূল্যের হিমায়িত কুমিরের মাংস চীনে রফতানির পরিকল্পনা নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 12:12 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

থাইল্যান্ডের মৎস্য বিভাগের উপ মহাপরিচালক চরণথান্ডা কানাসুত্রা বলেন, চীনে কুমিরের মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

থাইল্যান্ডে প্রতি কেজি এক হাজার বাথ বা ২৪ ডলারে বিক্রি হয়। উল্লেখ্য, কুমিরের মাংস যৌন শক্তি বর্ধক।