২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১১

মুম্বাইয়ে মঙ্গলবার একটি ভবন ধসে ১১ জন নিহত ও ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2005, 11:19 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করলেও কমপক্ষে ১২ জন ধংসস্তুপের ভেতরে আটকা পড়েছে বলে ধারনা করা হচ্ছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধার তৎপরতা চলছে।

পাশের দুটি ভবন থেকে লোকজনদের সরিয়ে নেয়া হয়েছে। ভেঙে পড়া চারতলা ভবনটি ১০০ বছরেরও বেশি পুরোনো।

গত মাসে মুম্বাইসহ মহারাষ্ট্রের স্মরনকালের রেকর্ড বৃষ্টিপাতে ১০০০-এরও বেশি লোক প্রাণ হারায়।