‘ইরাক যুদ্ধের পরিনতি হতে পারে ভিয়েতনামের মতো’ মার্কিন সিনেটর হেগেল
ইরাক যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে এবং এর পরিনতি ভিয়েতনাম যুদ্ধের মত হতে পারে বলে মনে করছেন মার্কিন রিপাবলিকান দলের সিনেটর এবং সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী চাক হেগেল।
রোববার এবিসি টিভি’র দিস উইক অনুষ্ঠানে হেগেল এ কথা বলেন। ভিয়েতনামে দু’বার পারপল হার্ট ও অন্যান্য সামরিক সম্মানে ভূষিত নেবারস্কা’র সিনেটর হেগেল ইরাক যুদ্ধের বিপক্ষে নিজের অবস্থ্ন পুনর্ব্যক্ত করে বলেছেন ইরাক ত্যাগের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশল আবিস্কার করা দরকার।
হেগেল বলেন, অমাদের উচিত কিভাবে সেখান থেকে বেরিয়ে আসব তার উপায় বের করা। আমি মনে করি আমাদের সংশ্লিষ্টতা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করছে। তিনি বলেন, ইরাকে আড়াই বছরের বিশ্লেষণ করে দেখলে দেখা যাবে আমরা সেখানে জিতছি না বরং বেশিদিন থাকলে ইরাকের পরিনতি ভিয়েতনামের মতোই হতে পারে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আরো ৪ বছর সেনা মোতায়েন রাখবে বলে ঘোষণা দেয়।
