নেপালে মাওবাদীদের হাতে জিম্মি সেনারা এখনও জীবিত: মানবাধিকার গ্রুপ
নেপালে কমিউনিস্ট বিদ্রোহীদের হাতে আটক প্রায় ৬০ জন সেনা সদস্য জীবিত আছেন এবং তাদের প্রতি মানবিক আচরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সেদেশের একটি মানবাধিকার গ্রুপ।
জিম্মিদের মধ্যে কমপক্ষে ২৭ জনের সাথে সাক্ষাৎ করে তারা এ ব্যাপারে নিশ্চিত হন।
৭ আগস্ট মাওবাদী গেরিলারা রাজধানী থেকে ৫৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পিলির কাছে সেনাবাহিনীর উপর অতর্কিতে হামলা চালিয়ে সেনা সদস্যদের জিম্মি করে।
