২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি চ্যানেল খুলছেন সাদ্দাম কন্যা

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বড় মেয়ে একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল খুলতে যাচ্ছেন বলে রোববার একটি সৌদি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সরকারপন্থী দৈনিক আল-ওয়াতন ইরাকের মিডিয়া ব্যক্তিত্ব ইমাদ জাসেম-এর উদ্ধৃতি দিয়ে জানায়, সাদ্দাম কন্যা রাঘাদ ‘ভিতারা’ নামক একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল খোলার সকল প্রস্তুতি সেরে ফেলেছেন।

তিনি বলেন, রাঘাদ ইতোমধ্যে মার্কিন বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত ভাই উদে’র বন্ধ হয়ে যাওয়া টিভি চ্যানেলের সাংবাদিক ও টেকনিশিয়ানদের নিয়োগ দিয়েছেন।

জাসেম আরও বলেন, উদে পরিচালিত চ্যানেল আল-শাবাব-এর অনেক কর্মচারিই ভিতারায় যোগ দিয়েছেন।