২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতির উপগ্রহে জীবনের অনুকূল পরিবেশের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা

মঙ্গলগ্রহে জীবনের অস্তিত্ব আছে কি-না তা পর্যবেক্ষণের জন্য গত ১২ আগস্ট একটি নভোযান যখন পৃথিবী থেকে পাঠানো হয়েছে ঠিক তখন বিজ্ঞানীদের নজরে আসে বৃহস্পতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2005, 12:09 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

সেখানে দূরবর্তী একটি উপগ্রহে বরফের বিশাল আচ্ছাদন তারা আবি¯কার করেন। আর এ আবিস্কারের মাধ্যমেই সেখানে জীবনের সন্ধান লাভের আশা জাগে।

ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মন কনওয়ে মরিস বলেন, পৃথিবীর বাইরে জীবনের অনুকূল পরিবেশ এবং জীবনের সন্ধান পাওয়ার আশা খুবই ক্ষীন। তবু মঙ্গলের চেয়ে ইউরোপা উপগ্রহে জীবনের সন্ধান লাভের সম্ভাবনা কিছুটা হলেও বেশি। কেবল জীবাশ্মবিদরাই বলতে পারবেন মঙ্গলে আসলেই জীবনের কোনও অস্তিত্ব ছিল কি-না।

যুক্তরাষ্ট্রের জীবাস্মবিদ রর্বাট গেইনস বলেন, বৃহস্পতির ইউরোপা উপগ্রহ খুবই শীতল এবং জীবনের জন্য যা সম্পূর্ণ অনুপযোগী। এর সাব সারফেস ভূ-তত্ত্ব সম্বন্ধে মানুষের কোন ধারণা নেই। তাই এ উপগ্রহে জীবনের সন্ধান পাওয়া গেলে তা হবে বিস্ময়কর।

জীবনের জন্য পানি, গ্যাস এবং তাপের বিক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পরিবেশ ও পদার্থ প্রয়োজন। চাঁদ আকৃতির ইউরোপায় সে সুযোগ রয়েছে। ভূ-উপরিভাগের বরফের স্তরের পুরুত্ব নির্ণয় এবং নীচে প্রবাহিত সমুদ্রের গভীরতা যাচাইয়ের জন্য আগামী তিন বছরের মধ্যে নাসা একটি উপগ্রহ প্রেরণ করবে।