২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে গ্রেফতারকৃত সন্দেহভাজন সন্ত্রাসীদের মধ্যে ১৮২ জন রাজনৈতিক আশ্রয়প্রার্থী

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্র থেকে দেখা যায় সন্ত্রাসী সন্দেহে গ্রেফতারকৃত ৭১৭ জন নারী-পুরুষের মধ্যে ১৮২ জন ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় দাবি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 03:18 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

আশ্রয় প্রার্থীরা আবেদন প্রক্রিয়াকরণ অবস্থায় প্রত্যেকেই রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে থাকে। এরমধ্যে রয়েছে বিনামূল্যে আবাসিক সুবিধা এবং শিক্ষা, স্বাস্থ্য ও হাত খরচ বাবদ প্রতি বছর প্রায় ১৫ হাজার পাউন্ড অর্থলাভের ব্যবস্থা। এছাড়া তাদের দাবির সমর্থনে আইনি লড়াইয়ের জন্যও হাজার হাজার পাউন্ড অর্থের সুবিধা পায়।

সৌদি আরবে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত এবং মাইগ্রেশন ওয়াচের চেয়ারম্যান এন্ড্রু গ্রিন বলেন, এটা পরিস্কার যে, দুধর্ষ সন্ত্রাসীরা রাজনৈতিক আশ্রয় সুবিধার অপব্যবহার করছে। সন্ত্রাসী দেশ কিংবা যে সব দেশ সন্ত্রাসের উৎস তাদের ব্যাপারে আমাদের কঠোর অবস্থান নেওয়ার সময় এসেছে। আশ্রয় লাভের সুযোগ যেন কোন সন্ত্রাসী নিতে না পারে সে ব্যাপারে আমাদের সচেষ্ট হতে হবে।