লিবিয়া সফরের জন্য বুশকে গাদ্দাফির আমন্ত্রণ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে লিবিয়া সফরের আমন্ত্রণ প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি।
উত্তর আফ্রিকার এ দেশটির সাথে সর্ম্পক স্বাভাবিকীকরণের জন্য সফররত মার্কিন সিনেটর রিটার্ড লাগারকে এই আমন্ত্রণের কথা জানানো হয়।
লাগার বলেন, ১৯৮৮ সালে লকারবিতে প্যান আমেরিকা যাত্রীবাহী বিমান ধ্বংসের দায়দায়িত্ব স্বীকার করার পর যুক্তরাষ্ট্র এবং লিবিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পকের নাটকীয় উন্নতি হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অঙ্গীকার অনুযায়ী দু’ দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে।
দীর্ঘ ২৪ বছর দুদেশের মধ্যে কূটনৈতিক সর্ম্পক বন্ধ থাকার পর চলতি বছর জুন মাসে ত্রিপোলিতে যুক্তরাষ্ট্র একটি জনসংযোগ দপ্তর খুলেছে । গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম বলেন, এ বছরের শেষের দিকে দেশ দুটি ওয়াশিংটন এবং ত্রিপোলিতে তাদের দূতাবাস উদ্বোধন করবে।
