২৫ জানুয়ারি ফিলিস্তিন সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা
ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ২৫ জানুয়ারি দেশে আইনপরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।
এ ঘোষণার মধ্য দিয়ে আব্বাসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেল এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হামাস গ্রুপ এরপর গাজা থেকে ইহুদিদের প্রত্যাহার করে নেওয়ার সময় গুলিবর্ষণ করার সুযোগ বন্ধ করে দেয়।
আব্বাস ঘোষণায় আরও বলেন, ইসরাইলিরা যে ভুমি এবং সম্পদ ফেলে যাবে সরকার তা অধিগ্রহণ করবে।
