২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বহুজাতিক বাহিনী আরও ৪ বছর থাকবে

ইরাকে আরও চার বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থাকবে বলে একজন উচ্চপদস্থ মার্কিন জেনারেল জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 10:50 AM

Updated : 26 Apr 2022, 06:01 PM

প্রয়োজনীয় এক লাখ সৈন্য ইরাকে রাখতে গিয়ে সৈন্যদের মন্থর গতিতে পরিবর্তন কিংবা তাদের ভ্রমণ, ছুটি সংক্ষিপ্ত করার কৌশলের কথাও তিনি জানিয়েছেন।

জেনারেল পিটার স্কোমেকার বলেন, আগামী বছর ইরাকে সৈন্যের সংখ্যা কত হবে ইরাকের সেনা কমান্ডারসহ সংশ্লিষ্ট অন্যান্যরা সিদ্বান্ত নেবেন। তার দায়িত্ব শুধু সৈন্যদের প্রশিক্ষণ ও সুসজ্জিত করার।

২৫ হাজার মেরিন সেনাসহ এক লাখ ৩৮ হাজার মার্কিন সেনা সদস্য এখন ইরাকে আছে। স্কোমেকার বলেন, আমরা এখন ২০০৭-০৯ সাল পর্যন্ত মার্কিন সেনাদের অবস্থান নিয়ে পরিকল্পনা করছি। এরমধ্যে ইরাকি সংবিধান জাতীয় রেফারেন্ডমের মাধ্যমে অবশ্যই অনুমোদিত হতে হবে এবং এই চার্টারের আওতায় নতুন সরকার গঠনের জন্য নির্বাচন দিতে হবে।