২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামি ভূত তাড়াতে সমুদ্র দেবীর শরণাপন্ন হচ্ছে থাইল্যান্ড

২০০৪ সালের ডিসেম্বরে সুনামির আঘাতে থাইল্যান্ডে মৃত্যুবরণকারীদের ভূত তাড়াতে ব্যাংকক চীনের সমুদ্র দেবীর শরণাপন্ন হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ভূত-বিশ্বাসের কারণে থাইল্যান্ডে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ব্যাংকক ভূত তাড়াতে এ সিদ্ধান্তনিয়েছে।

থাইল্যান্ড পর্যটন কর্তৃপক্ষের মুখপাত্র সুওয়ালাই পিনপ্রাডাব জানান, ভূত-তাড়ানো সংক্রান্ত ধর্মীয় উৎসব সম্পন্ন করতে চীনের উপকূলীয় প্রদেশ ফুজিয়ান থেকে চীনে মাজু নামে পরিচিত গডমাদার রুবি’র এক ভাস্কর্য সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের ফুকেট দ্বীপে নিয়ে আসা হবে।

সুওয়ালাই সাংবাদিকদের বলেন, সুনামির পর থেকে থাইল্যান্ডের যে সব স্থানে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে সেখানে তাইওয়ান, হংকং, চীন ও অন্যান্য প্রাচ্য দেশ থেকে কোন পর্যটক থাইল্যান্ডে আসার সাহস পায় না।

চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ ও থাইল্যান্ডের জেলেদের মধ্যে সমুদ্রের তাও দেবী মাজুর ব্যাপক প্রভাব রয়েছে।

ডিসেম্বরের সুনামিতে থাইল্যান্ডে কমপক্ষে ৫,৩৯৫ জন লোকের প্রাণহানির ঘটনা ঘটে, যাদের মধ্যে ২,৪৩৬ জনই বিদেশী পর্যটক।