২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ওষুধ সরবরাহের জন্য জরিমানা

জনপ্রিয় একটি ব্যাথানাশক ওষুধ ভিয়ক্স সেবন করে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর যুক্তরাষ্ট্রের সবচে বৃহৎ ওষুধ সরবরাহকারী মার্ক কে ২৫৩ দশমিক চার কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 12:44 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

মার্কের অবহেলাজনিত কারণে ৫৯ বছর বয়স্ক রবার্ট আর্নস্ট-এর মৃত্যু হয়েছে বলে বিচারে নিশ্চিত করা হয়েছে। গত বছর এক গবেষণায় হৃদ অথবা স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে বলে বাজার থেকে ভিয়ক্স উঠিয়ে নেওয়া হয়।

মার্কের প্রতিষ্ঠান অবশ্য এ দায় অস্বীকার করেছে। তারা এ ব্যাপারে উচ্চ আদালতে আপীল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কেনেথ সি ফ্রেজিয়ার। ভিয়ক্স নিষিদ্ধ করার আগে বিশ্বব্যাপী ২০ কোটি মানুষ এই ওষুধ সেবন করত। মূলত আর্থ্রাইটিস রোগের উপশম হিসেবে এটি ব্যবহৃত হতো। এ ঘটনার পরপর শুক্রবার মার্কের শেয়ার দুই দশমিক ৩৫ মার্কিন ডলার থেকে সাত শতাংশে নেমে এসেছে।