২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের আল-কায়েদা প্রধান পুলিশের গুলিতে নিহত

মদিনায় পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ে বৃহস্পতিবার সৌদি আরবে আল-কায়েদার নেটওয়ার্কের প্রধান সালেহ আল-উফি নিহত হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ খবর জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 12:04 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মনসুর আল-তুর্কি জানান, সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান বুঝতে পেরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিকল্পনা মাফিক বৃহস্পতিবার রাজধানী রিয়াদ ও মদিনার বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। রিয়াদে অভিযানকালে চার সন্ত্রাসী নিহত ও একজন গ্রেপ্তার হয়েছে।

অপরদিকে মদিনায় সংঘর্ষে সালেহ আল-উফিসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে।

অবশ্য আল-আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, বুধবার থেকে সন্ত্রাসীরা পুলিশের নজরদারির মধ্যে ছিল। পুলিশ বৃহস্পতিবার সকালে তাদেরকে আত্মসমর্পণ করার আহ্বান জানালেও তারা সে আহ্বানে সাড়া দেয়নি। পালানোর চেষ্টাকালে তারা উপস্থিত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন সন্ত্রাসী নিহত ও একজন আহত হয়।

অপর সন্ত্রাসী পুলিশের হাতে ধরার পড়ার আগে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে বলে আলÍআরাবিয়া টেলিভিশন জানিয়েছে।