ইন্দোনেশিয়ায় বোমা হামলায় জড়িত এক ইসলামী ধর্মীয় নেতার সাজা হ্রাস
বালি দ্বীপে বোমা হামলায় ৩০ মাসের সাজাপ্রাপ্ত এক ইসলামী উগ্র ধর্মীয় নেতার বন্দীদশা ইন্দোনেশিয়ার ৬০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে সাড়ে চার মাস কমিয়ে দেওয়া হয়েছে।
২০০২ সালে বালির দু’টি নৈশক্লাবে বোমা হামলায় ২০২ জন দেশী-বিদেশী নাগরিককে হত্যার অভিযোগে আবু বকর বশিরসহ আরও ১৮ জন জঙ্গিকে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়। ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে ৫৩ হাজার বন্দীর সাজা কমিয়ে দেওয়া হয়েছে অনেকে মুক্তিও পেয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
