২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় শুরু হচ্ছে লন্ডনের বোমা হামলায় নিহত মেনেজের তদন্ত

লন্ডনের বোমা হামলায় সন্দেহভাজন ব্রাজিলের ইলেকট্রিক মিস্ত্রির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 11:36 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

স্টকহোম পাতালরেল স্টেশনে জ্যাঁ চালর্স ডি মেনেজ নিহত হওয়ার কারণ নিয়ে দ্বন্দ্ব থাকায় পুনরায় তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে তার পরিবারের আইনজীবীদের সাথে আলোচনাও শুরু করেছে তারা। তদন্তকর্তারা আইনজীবীদের তাদের প্রাথমিক অনুসন্ধানের বিষয়ে অবগত করার মাধ্যমে অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করবে।

তদন্তে জানা গেছে, মেনেজকে আটবার গুলি করার আগে বারবার সতর্ক করা হয়েছিল।

এদিকে মেনেজের পরিবার দায়ি ব্যক্তিদের জেল দাবি করে আইনজীবিদের মাধ্যমে মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার আয়ান ব্লেয়ারকে তাকে গুলি করার নেতৃত্ব দেওয়ার অপরাধে পদত্যাগের দাবি জানিয়েছে।

স্যার আয়ান সোমবার সন্ত্রাসী অনুসন্ধান যেন ইনডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কমিশনের তদন্তের উর্দ্ধে না যেতে পারে সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মেনেজের মৃত্যু সংক্রান্ত রিপোর্ট প্রেরণ করেছেন। মেট্রোপলিটন পুলিশ ইনডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কমিশনের কাছে তাদের রিপোর্ট দিতে রাজি হয়েছে।