২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে তিনটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে নিহত ৪০

বাগদাদের কেন্দ্রস্থলে ধারাবাহিক তিনটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত ও ৫০ জন জখম হয়েছে। বুধবার ইরাকি পুলিশ একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

পুলিশ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল আটটায় রাজধানীর কেন্দ্রস্থলে ব্যস্ততম নাহদা বাস স্টেশনে প্রথমে দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। এর ১৫ মিনিট পরেই একটি হাসপাতালের কাছে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থায় জানায়, আল নাহদা বাস স্টেশনে দুটি আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণে বেশ কিছু লোক হতাহত হয়েছে। সকাল ৮টায় বাস স্টেশনের বাইরে এবং আরেকটি প্রবেশ মুখে বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে কমপক্ষে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়, বিস্ফোরণে একটি বাস উড়ে যায়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।