১১ সেপ্টেম্বর নিয়ে চলচ্চিত্র তৈরি করছে হলিউড
হলিউডের ইউনিভার্সাল স্টুডিও এবার ১১ সেপ্টেম্বরের বিমান হামলার প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করেছে।
পেনসিলভানিয়ার মাঠে বিধ্বস্ত হাইজ্যাক করা চতুর্থ উড়োজাহাজ ’ফ্লাইট ৯৩’-কে নিয়েই তৈরি করা হবে চলচ্চিত্রটি। ইউনিভার্সাল স্টুডিওর প্রকাশনা ডেইলি ভ্যরাইটির সূত্র মতে, হাইজ্যাক করার ৯০ মিনিটের মাথায় বিধ্বংস হয় ফ্লাইট ’৯৩। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওপর দ্বিতীয়বারের মত তৈরি করা হচ্ছে অলিভার স্টোন-এর এই চলচ্চিত্রটি। প্যারামাউন্ট ফিল্মের ব্যানারে নির্মিতব্য ফ্লাইট ৯৩ তে অভিনয় করেছেন নিকোলাস কেজ। চলচ্চিত্রে দু’জন পুলিশ অফিসার কিভাবে টুইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টাওয়ার ট্র্যাজেডির সাথে জড়িয়ে পড়ে তাই ফুটিয়ে তোলা হবে।
২০০৪ সালে সাড়াজাগানো ছবি ‘দ্যা বোর্ন সুপ্রিমেসি’ খ্যাত ব্রিটেনের পল গ্রিনগ্রাস অক্টোবরের শুরুতে ফ্লাইট-৯৩ তৈরির কাজে হাত দেবেন। ২০০৬ সালে ছবিটি মুক্তি দেয়া হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
