২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজে প্রথম মহিলা নির্বাহী পাচক

ক্রিসতেতা কমারফোর্ড দেকে হোয়াইট হাউজের প্রথম মহিলা নির্বাহী পাচক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি নির্বাহী পাচক হিসেবে যোগদানে সম্মত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 12:56 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

কামারফোর্ডকে পাচক হিসেবে নির্বাচন করায় মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ যারপরনাই খুশি। তিনি বলেছেন, কমারফোর্ড নব্বই দশকের মাঝামাঝি সময় থেকে হোয়াইট হাউজে সহকারি পাচকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি আরও বলেন, ‘তার রান্না বেশ মজাদার। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে তিনি ভালো খাবার পরিবেশন করে থাকেন।’

ফিলিপাইনে জন্ম নেয়া কমারফোর্ড দীর্ঘদিন থেকে হোয়াইট হাউজে পাচকের কাজ করে আসছেন।

ফার্স্ট লেডির প্রেস সেক্রেটারি সোসান হিটসন বলেন, মিসেস বুশ জানেন যে কমারফোর্ড এ পদে উপযুক্ত প্রার্থী। আর তিনি (কমারফোর্ড) এ সুযোগ গ্রহণ করবেন।

৪১ বছর বয়স্ক কমারফোর্ডের মন্তব্য জানা যায়নি। তবে কিছুদিন আগে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ ধরনের প্রস্তাব পেলে তিনি খুব উৎসাহিত বোধ করবেন।