২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে কুরমানবেক বাকিয়েভের শপথ গ্রহণ

কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে কুরমানবেক বাকিয়েভ রোববার শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 03:03 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ও মধ্য এশিয়ার একটি স্বাধীন দেশ হিসেবে নতুন প্রেসিডেন্ট তার দেশ থেকে রাশিয়া ও মার্কিন সামরিক ঘাঁটি প্রত্যাহার করে একটি স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তোলার ওপর গুরুত্বরোপ করেন।

বাকিয়েভ কিরগিজস্তানের সাবেক বিরোধী দলীয় নেতা ছিলেন এবং ভারপ্রাপ্ত প্রেসিডন্ট পদে দায়িত্ব পালন করেছেন। গত ১০ জুলাই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেন।

কিরগিজস্তানে এক হাজার মার্কিন সেনা আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযান পরিচালনা করছে। প্রতিবেশি দেশ উজবেকিস্তান গত মাসে ১৮০ দিনের মধ্যে কিরগিজস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

শপথ নেওয়ার পর বাকিয়েভ বলেন, কিরঘিজস্তানের মাটি কোন ভূ-রাজনৈতিক কাজে ব্যবহার করতে দেয়া হবে না।