আফগানিস্তানে মার্কিন মেরিন সেনারা পণ্য পরিবহনে এখন গাধার ওপর নির্ভরশীল
আফগানিস্তানে মার্কিন মেরিন সেনারা এখন গাধা নির্ভর য়ে পড়ছে। দুর্গম পাহাড়ী এলাকায় চলতে গিয়ে প্রতি মুহূর্তে হিমশিম খাচ্ছে তারা।
তাই বাধ্য হয়ে আধুনিক সামরিক যান ছেড়ে আফগান গ্রামবাসীদের শত বছরের পাহাড়ী বাহন গাধার উপর সওয়ার হতে হচ্ছে।
কুনার প্রদেশের প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে দু’সপ্তাহের এক অভিযানে খাদ্য ও পানির বোতল পরিবহনের জন্য স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে ৩০ টি গাধা তাদের ভাড়া নিতে হয়।
কমান্ডার লে. কর্ণেল জিম ডোনেলান বলেন, এয়ারক্র্যাফটের মাধ্যমে পুনরায় সৈন্যদের সরবরাহ পাঠানো বিপদজনক। এছাড়া আকাশপথে সবকিছু সরবরাহের চেয়ে গাধা ভাড়া করা আর্থিকভাবে লাভজনক।
প্রতিটি মেরিন সেনা দু’দিনের খাবার ও পানীয় গাধার পিঠে করে তাদের সাথে করে নিয়ে যায়।
