শ্রীলঙ্কায় সন্দেহভাজন ১২ জন তামিল গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রী লক্ষণ কাদিরগামাকে হত্যার অভিযোগে শ্রীলঙ্কা সরকার কলম্বোতে রাতভর অভিযান চালিয়ে ১২ জন সন্দেহভাজন তামিলকে গ্রেফতার করেছে।
সরকার এ হত্যাকাণ্ডের জন্য তামিল টাইগার বিদ্রোহীদের দায়ি করেছে এবং দ্বীপ দেশটিতে শান্তি প্রক্রিয়া যেন ভেস্তে না যায় সেদিকে সতর্ক করে দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রীর মুখপাত্র ব্রিগেডিয়ার দয়া রত্নায়েক বলেন, রাজধানীতে সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযানে একজন মহিলাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
শ্রীলঙ্কার সেনাবাহিনী শুক্রবার কাদিরগামাকে হত্যার জন্য তামিল টাইগারদের দায়ি করলেও এই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপটি কোনও দায়দায়িত্ব স্বীকার করেনি। সরকার বলছে এর জন্য এলটিটিই-এর সাথে যুদ্ধবিরতি শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে না।
