২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেলেংকারির অভিযোগে ব্রাজিলের প্রেসিডেন্টের জাতির কাছে দু:খ প্রকাশ

সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও কেলেংকারির অভিযোগের কারণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্যা সিলভা দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

রাষ্ট্র-নিয়ন্ত্রিত টিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট লুলা ক্ষমা চাইলেও ব্রাজিলীয় কংগ্রেসের নির্বাচনে টাকার বিনিময়ে ভোট ক্রয় সংক্রান্ত সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা তিনি সরাসরি স্বীকার করেননি।

তবে জড়িতদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে তিনি জানান।

ব্রাজিলের ঐতিহ্যগত নোংরা রাজনীতির অবসান ঘটাবেন এমন প্রতিশ্রুতি দিয়ে লুলার নেতৃত্বাধীন ওয়ার্কার্স ২০০২ সালে ক্ষমতায় এসেছে।

ভাষণে লুলা বলেন, সরকার ও ওয়ার্কাস পার্টিকে ব্রাজিলীয় জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।

নির্বাচন প্রচারণার কাজে অর্থ ব্যয় সংক্রান্ত যে নীতিমালা রয়েছে, তার সংস্কার করা হবে বলে লুলা জানান।

তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকটের গভীরতা নিয়ে আমি উদ্বিগ্ন। এটি পুরো রাজনৈতিক পদ্ধতিকে আঘাত করেছে। দেশের অর্থনীতিকে দূষণের হাত থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব।

লুলার টিভি ভাষণের পরপরই ২০০২ সালে প্রেসিডেন্সিয়াল নির্বাচনী প্রচারণা ম্যানেজার ডিউডা মেনডোনকা স্বীকার করেন যে, নির্বাচন কালে দেশের বাইরে থেকে যে অর্থ এসেছে, সে ব্যাপারে তারা তেমন কিছু করতে ব্যর্থ হয়েছেন।

তবে মেনডোনকা বলেছেন, নির্বাচনের সময় প্রেসিডেন্টের ওয়ার্কার্স পার্টির সদস্যদের যে অর্থ ঋণ দেয়া হয়েছিল, তা প্রেসিডেন্টের নির্বাচন প্রচারণার কাজে ব্যবহৃত হয়নি।